ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এআই ছবি চেনার কৌশল: ভুয়া ছবি সনাক্ত করার সহজ উপায়

এআই দিয়ে তৈরি ছবি চেনার সহজ ও দ্রুত উপায়

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১০:৪৯:৩০

এআই দিয়ে তৈরি ছবি চেনার সহজ ও দ্রুত উপায়

প্রযুক্তির অগ্রগতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের জীবনকে সহজ করছে, তবে এর অপব্যবহারও কম নয়। সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে, যা প্রতারণা, বিভ্রান্তি ও ভুয়া তথ্য ছড়ানোর ঝুঁকি বাড়াচ্ছে। তাই নিরাপদ থাকতে এআই-তৈরি ছবি চিনার কৌশল জানা জরুরি।

চিনবেন যেভাবে:

অস্বাভাবিক হাত ও আঙুল: এআই-তৈরি ছবিতে মানুষের হাতের আকার ও আঙুলের সংখ্যা প্রায়ই অস্বাভাবিক হয়। কখনো ছয় আঙুলও দেখা যায়।

চোখের অদ্ভুততা: চোখের প্রতিচ্ছবি, রঙ বা মণির আকার অস্বাভাবিক হলে সতর্ক হোন।

পটভূমির অসামঞ্জস্য: রাস্তা, গাছ, আলোর অবস্থান বা অন্যান্য পটভূমির উপাদান বাস্তবের সঙ্গে মিল না করলে সন্দেহ করুন।

ঝাপসা ছোটখাটো উপাদান: চশমার ফ্রেম, কানের দুল, কাপড়ের নকশা বা ঘড়ির ডায়াল অস্পষ্ট বা বিকৃত দেখালে ছবিটি এআই-তৈরি হতে পারে।

আলোর উৎস ও ছায়ার অসংগতি: আলোর উৎস ও ছায়ার অনিয়মিত সমন্বয় ছবি প্রকৃত না হওয়ার ইঙ্গিত দেয়।

শনাক্তকরণ টুল ব্যবহার: TinEye বা AIOrNot-এর মতো অনলাইন টুল ছবি বিশ্লেষণ করে জানিয়ে দেয় এটি বাস্তব নাকি কৃত্রিম।

এ কৌশলগুলো অনুসরণ করলে এআই-তৈরি ভুয়া ছবি সহজেই চেনা সম্ভব এবং অনলাইনে প্রতারণা থেকে নিজেকে রক্ষা করা যায়।

আকাশ /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত