ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোবাইলের নাম জানলে অবাক হবেন
নিজস্ব প্রতিবেদক: আজকের যুগে ফোন ছাড়া জীবন কল্পনা করাই কঠিন। প্রতিদিন বাজারে আসছে নতুন নতুন স্মার্টফোন, একেকটিতে একেক রকম ফিচারের ঝলক। কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন কোনটি জানেন? উত্তরটা শুনে হয়তো অবাক হবেন—এখন পর্যন্ত বিশ্বের সর্বাধিক বিক্রি হওয়া ফোন কোনো স্মার্টফোন নয়!
নকিয়া ১১০০ – বিশ্বের শীর্ষ বিক্রিত ফোন
২০০৩ সালের ১৩ অক্টোবর বাজারে আসে নকিয়া ১১০০। নাইজেরিয়ায় প্রথম বিক্রি শুরু হলেও অল্প সময়েই উন্নয়নশীল দেশের মানুষের কাছে ফোনটি দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। সাদামাটা ফিচার—কল, এসএমএস, অ্যালার্ম, সঙ্গে ছিল ফ্ল্যাশলাইট ও বিখ্যাত স্নেক গেম।এই ফোনের জনপ্রিয়তার মূল কারণ ছিল টেকসই ব্যাটারি ও পরিষ্কার সাউন্ড কোয়ালিটি। বিশ্বজুড়ে বিক্রি হয়েছে প্রায় ২৫০ মিলিয়নের বেশি ইউনিট। তবে ২০০৯ সালে উৎপাদন বন্ধ হয়ে যায়। মজার ব্যাপার হলো, কিছু বিশেষ সফটওয়্যার ত্রুটিযুক্ত নকিয়া ১১০০ মডেল কালোবাজারে ৩২ হাজার ডলারের বেশি দামে বিক্রি হয়েছিল।
নকিয়া ১১১০ – সাদাকালো স্ক্রিনের রাজা
নকিয়া ১১০০-এর ধারাবাহিকতায় ২০০৫ সালে বাজারে আসে নকিয়া ১১১০। সাদাকালো ডিসপ্লে, হলদে-বাদামি ব্যাকলাইট আর সহজ ব্যবহারের কারণে এটি হয়ে ওঠে লাখো ব্যবহারকারীর প্রথম পছন্দ।এই ফোন বিক্রি হয়েছে প্রায় ২৪৮ মিলিয়ন ইউনিট, যা নকিয়ার ইতিহাসেই আরেকটি রেকর্ড সৃষ্টি করে।
আইফোন ৬ ও ৬ প্লাস – স্মার্টফোন যুগের বিপ্লব
২০১৪ সালে অ্যাপল উন্মোচন করে আইফোন ৬ ও ৬ প্লাস। মাত্র তিন দিনেই বিক্রি হয়েছিল ১০ মিলিয়নের বেশি ইউনিট! অসাধারণ ডিসপ্লে, স্লিম ডিজাইন ও পারফরম্যান্সের জন্য ফোন দুটি আজও কিংবদন্তি হিসেবে বিবেচিত।বিশ্বব্যাপী এখন পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ২২২ মিলিয়ন ইউনিট।
অ্যাপল, স্যামসাং বা ওয়ানপ্লাস যতই আলোচনায় থাকুক না কেন, বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রিত ফোনের শীর্ষ আসন ধরে রেখেছে নকিয়া ১১০০। প্রমাণ মিলছে—সবচেয়ে বেশি বিক্রি হওয়ার জন্য সবসময় স্মার্টফোন হওয়ার দরকার নেই, দরকার টেকসই, সহজ ব্যবহার ও মানুষের প্রয়োজন মেটানো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল