ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

৪৫ মিনিটের খেলা শেষ, জেনেনিন বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচের ফলাফল

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৯:১৩:৩৯

৪৫ মিনিটের খেলা শেষ, জেনেনিন বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচের ফলাফল

নিজস্ব প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনামের বিপক্ষে প্রথম ৪৫ মিনিট শেষে পিছিয়ে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফু থো প্রাদেশিক স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে স্বাগতিকদের ১-০ গোলের লিডে।

প্রথমার্ধের চিত্র

খেলার শুরু থেকে বল দখলে এগিয়ে থাকে ভিয়েতনাম। আক্রমণ-প্রতি আক্রমণের লড়াইয়ের মাঝেই ৪০ মিনিটে গোল পেয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশ রক্ষণভাগে চাপ সামলালেও আক্রমণে কার্যকর কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে বিরতিতে যাওয়ার আগেই পিছিয়ে পড়ে লাল-সবুজ।

কোচ টিটু নেই ডাগআউটে

ম্যাচের আগে বড় ধাক্কা খায় বাংলাদেশ শিবির। প্রধান কোচ সাইফুল বারি টিটু উচ্চ জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে হোটেলে বিশ্রামে আছেন। তাকে ডাগআউটে না পাওয়ায় খেলোয়াড়দের মানসিকতায়ও প্রভাব পড়েছে।

ফাহমিদুলের অপেক্ষা

ইতালীয় প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম দলে যোগ দিলেও প্রথম ম্যাচে একাদশে রাখা হয়নি। ধারণা করা হচ্ছে, পরবর্তী দুই ম্যাচে তাকে মাঠে দেখা যাবে।

এখনও সুযোগ আছে

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এখনো কখনো মূল পর্বে খেলতে পারেনি। এবার সেই স্বপ্ন পূরণের লড়াইয়ে প্রথম ম্যাচের প্রথমার্ধটা ভালো না গেলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর সুযোগ রইল তরুণদের সামনে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত