ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অন্তর্বর্তী সরকার কার নির্দেশে চলছে? সেনাবাহিনীর অবস্থান নিয়ে ক্ষোভ নাহিদ ইসলামের
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনী কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেনাবাহিনীর সাম্প্রতিক অবস্থানকে তিনি উদ্বেগজনক ও দেশকে অস্থিতিশীল করার মতো পরিস্থিতি তৈরি করছে বলে মন্তব্য করেছেন।
রোববার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সেনাবাহিনী নুরের ওপর হামলাকে ‘মব ভায়োলেন্স’ আখ্যা দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনীর উচিত অবিলম্বে বিবৃতি প্রত্যাহার করে ক্ষমা চাওয়া। তিনি আরও বলেন, “নুরের ওপর হামলার খবর আমরা চীন থেকে শুনেই উদ্বিগ্ন হয়েছি। জুলাই অভ্যুত্থানের পর এ ধরনের ঘটনা কল্পনাতীত ছিল। এই হামলা শুধু দুঃখজনক নয়, বরং গভীরভাবে উদ্বেগজনক।”
এনসিপি আহ্বায়ক অভিযোগ করে বলেন, হামলার আগে সেনাবাহিনীর পক্ষ থেকে নুরকে হুমকি দেওয়া হয়েছিল এবং ১০ মিনিট পরই হামলা চালানো হয়। এর মাধ্যমে গণ-অভ্যুত্থানের শক্তিকে দুর্বল করার চেষ্টা চলছে। “সেনাবাহিনী যদি কোনো রাজনৈতিক দলকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদবিরোধী নেতাকে আক্রমণ করে, তা কখনোই মেনে নেওয়া হবে না,” যোগ করেন তিনি।
জাতীয় পার্টি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “জাতীয় পার্টি শুধু গত ১৬ বছর দালালি করেনি, তারা ৯০-এর পরাজিত শক্তি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে পুনর্বাসনের চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে। বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদের দোসরদের বিতাড়িত করা হবে।”
এ সময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, নুরের ওপর হামলা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জন্য অশনিসংকেত। জনগণ যে ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট শাসন উৎখাত করেছে, তার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির ও সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?