ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সৌদি আরবে আঘাত হানলো ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে আবারও দেখা দিয়েছে উত্তেজনার নতুন অধ্যায়। ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি শুক্রবার (২৯ আগস্ট) রাতে ইসরায়েল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সৌদি আরবের ভেতরে গিয়ে আছড়ে পড়ে। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশসীমায় প্রবেশ করতে ব্যর্থ হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্রটির গতিপথ আগে থেকেই শনাক্ত করা হয়েছিল। কিন্তু এটি তাদের ভূখণ্ডে প্রবেশ না করায় কোনো সতর্কতা জারি করা হয়নি এবং সাইরেনও বাজানো হয়নি। ফলে জনমনে তেমন আতঙ্ক ছড়ায়নি।
হিব্রু গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের ভেতরে আঘাত হানলেও রিয়াদ এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সামরিক ও কূটনৈতিক মহলে এ ঘটনাকে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
এর আগের দিন ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের কয়েকজন শীর্ষ হুতি নেতা নিহত হয়েছিলেন। এর পরপরই গোষ্ঠীটি প্রকাশ্যে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল। সেই ঘোষণার পরদিনই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চলতি বছরের ১৮ মার্চ গাজায় হামাসবিরোধী অভিযান জোরদার করার পর থেকে ইয়েমেনের হুতিরা অন্তত ৭২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৩টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে শুধু ইসরায়েল নয়, সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকেও সরাসরি ঝুঁকির মুখে ফেলতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)