ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড়ে আসার পর পুলিশের দিকে ইটপাটকেল ও জুতা নিক্ষেপ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা সড়কে আগুন ধরিয়ে দেয় এবং পরবর্তীতে জাপা কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
এর আগে বিকেলে জাপার একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শুক্রবার মশাল মিছিলের আড়ালে তাদের অফিসে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, "সেদিন সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় বড় ধরনের ক্ষতি থেকে আমাদের বাঁচানো সম্ভব হয়েছে। দেশের স্বার্থে সেনাবাহিনীর আরও সক্রিয় থাকা জরুরি।"
এদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি চলছে। শুক্রবার (২৯ আগস্ট) বিজয়নগরে জাপা ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর রাতে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা মশাল মিছিল করেন। এরপর বিজয়নগরে ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ কয়েকজন আহত হন। বর্তমানে নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?