ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : রাজনীতির মাঠে আবারও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ঘিরে। পারস্পরিক আক্রমণাত্মক মন্তব্যে মুখর হয়েছেন তারা।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে রুমিন ফারহানা তীব্র ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহকে সরাসরি ‘ফকিন্নির বাচ্চা’ বলে আখ্যায়িত করেন। ওই পোস্টে তিনি অভিযোগ করেন, তাকে নিয়ে হাসনাত অবমাননাকর মন্তব্য করেছেন এবং তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণসহ ছবি সংযুক্ত করেন। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে পড়ে, নেটিজেন মহলে তুমুল আলোচনার জন্ম দেয়।
এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপি ও এনসিপির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে “বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক” আখ্যা দেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “বিএনপির ভেতরে আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগপন্থি অনেকে রয়েছেন। রুমিন ফারহানা তাদের মধ্যে অন্যতম। আওয়ামী লীগের সুবিধাভোগী, ফ্ল্যাটভোগী হয়েও নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছেন।”
পাল্টা প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা জানান, “আমি একজন মহিলা। আমাকে প্রথমে ধাক্কা দেওয়া হয়েছিল। আমার কর্মীরা চুপ করে বসে থাকবে কেন? প্রতিক্রিয়াটা স্বাভাবিক।”
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা দুই শিবিরে বিভক্ত হয়ে তর্কে জড়িয়ে পড়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?