ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অব্যাহত অভিযানে সৌদিতে প্রায় ২২ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে গত এক সপ্তাহে ২২ হাজার ৬৬৩ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার হওয়া প্রবাসীদের বিরুদ্ধে আবাসিক আইন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ১৩ হাজার ৭৯৯ জন আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, ৫ হাজার ৫৯৪ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারণে এবং ৩ হাজার ২৭০ জন শ্রম আইন ভঙ্গ করায় আটক হয়েছেন।
এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার অভিযোগে আরও ২ হাজার ১৩৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ান, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে সৌদি আরব থেকে পালানোর চেষ্টা করার সময় ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পরিবহন আইন ভঙ্গ করায় ১৪ জনকে আটক করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি অবৈধ প্রবাসীদের প্রবেশ, পরিবহন বা আশ্রয়ে সহযোগিতা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এই অপরাধের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা, এমনকি সংশ্লিষ্ট ব্যক্তির যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।
প্রসঙ্গত, সৌদি সরকার দীর্ঘদিন ধরেই অবৈধ প্রবাসীদের শনাক্তকরণ ও বহিষ্কারে কঠোর অবস্থান নিয়েছে। এই অভিযানের ফলে বিপুল সংখ্যক প্রবাসীকে নিয়মিতভাবে আটক করা হচ্ছে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)