ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সুখবর! ভিসা ছাড়াই এবার যে দুই দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

মো : খুরশেদ আলম
মো : খুরশেদ আলম

সিনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ২২ ১১:২৬:৫৯

সুখবর! ভিসা ছাড়াই এবার যে দুই দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: বিদেশ ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের জন্য এসেছে দারুণ সুখবর। এশিয়ার দেশ তিমুর-লেস্তে ও আরও একটি দেশের সঙ্গে ভিসা ছাড় চুক্তি করেছে বাংলাদেশ। ফলে এখন থেকে বাংলাদেশি নাগরিকরা ওই দেশগুলোতে যেতে পারবেন ভিসা ছাড়াই।

মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মূলত কূটনৈতিক, অফিসিয়াল বা সার্ভিস পাসপোর্টধারীরা এই ভিসা অব্যাহতির সুযোগ পাবেন। তবে ভবিষ্যতে ধাপে ধাপে সাধারণ পাসপোর্টধারীদের জন্যও এ সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তঃদেশীয় সম্পর্ককে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি সম্পাদন করা হয়ে থাকে।

এ পর্যন্ত বাংলাদেশ এশিয়ার ২১টি, ইউরোপের ৪টি, আফ্রিকার ১টি এবং আমেরিকার ৩টিসহ মোট ২৯টি দেশের সঙ্গে এ ধরনের ভিসা অব্যাহতি চুক্তি সম্পাদন করেছে।

এমন চুক্তি কেবলই আন্তর্জাতিক ভ্রমণ সহজ করছে না, বরং বাংলাদেশি পাসপোর্টের বৈশ্বিক মর্যাদা ও গ্রহণযোগ্যতাও ক্রমেই বাড়িয়ে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত