ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পিনাকী দাদা প্রমাণ করলেন ‘কাটা দিয়ে কাটা তুলতে হয়’: রাশেদ খান
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনীতিকে ঘিরে আলোচিত টকশো ও গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্যকে কেন্দ্র করে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, “পিনাকী ভট্টাচার্য দাদা প্রমাণ করে দিলেন কাটা দিয়ে কাটা তুলতে হয়।”
রাশেদ খানের অভিযোগ, বিভিন্ন গণমাধ্যমের আংশিক শিরোনাম বা ফটোকার্ড দেখে মন্তব্য করছেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, “নুরুল হক নুরের পুরো বক্তব্য শোনলে বোঝা যাবে, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন। অথচ কয়েকটি গণমাধ্যম এমন শিরোনাম দিয়েছে, যাতে মনে হয় তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পক্ষে মত দিচ্ছেন। পিনাকী দাদাও সেই বিভ্রান্তিকর সংবাদ প্রচার করলেন। অথচ যেসব গণমাধ্যমের বিরোধিতা তিনি সবসময় করেন, সেই প্রথম আলো বা কালের কণ্ঠের খবরই শেয়ার করলেন।”
তিনি আরও উল্লেখ করেন, “পিনাকী ভট্টাচার্য দাদা যখন নুর বা গণঅধিকার পরিষদকে ঘায়েল করতে আসেন, তখন আমাদের জবাব দেওয়া ছাড়া উপায় থাকে না। আগে তিনি নুরকে নিয়ে ভিডিও করেছিলেন, আমি লাইন ধরে ধরে ভুল প্রমাণ করেছি। এরপর আর তিনি কিছু বলেননি, আমিও কিছু বলিনি। কিন্তু এখন তিনি আবার একই কাজ করছেন।”
পোস্টে রাশেদ খান পিনাকীর অতীত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তিনি লেখেন, “আপনি সারাক্ষণ ভারত বিরোধিতা করেও ভারত হয়ে ফ্রান্সে গেছেন। অথচ আমরা কখনো ভারতে আশ্রয় নিতে চাইব না। আপনি ইসলামিক মূল্যবোধের কথা বলেন, কিন্তু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এই দেশের মানুষকে সহজেই ধর্মের বয়ান শুনিয়ে বিভ্রান্ত করা যায়, আর সেই পথের একজন সফল ব্যক্তি আপনি।”
এসময় তিনি পিনাকী ভট্টাচার্যকে উদ্দেশ্য করে আহ্বান জানান, “দাদা, অনুরোধ থাকবে—শিরোনাম দেখে সিদ্ধান্ত নেবেন না, পুরো বক্তব্য পড়ে তারপর মন্তব্য করবেন। রাজপথে যারা রক্ত দিয়ে নেতা হয়েছেন, তাদের ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করবেন না।”
বিশ্লেষণ:রাশেদ খানের এই বক্তব্যে স্পষ্ট যে, গণঅধিকার পরিষদ নিজেদের অবস্থান পরিষ্কার রাখতে চাচ্ছে এবং একইসাথে অনলাইন প্রভাবশালী কণ্ঠগুলোর সমালোচনার বিরুদ্ধে পাল্টা জবাব দিচ্ছে। বিষয়টি নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেবে বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?