ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বড় ঘোষণা : দুই লাখ ফ্রি বিমান টিকিট দেয়া হবে
মুস্তাকিম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: বিদেশি পর্যটক আকর্ষণে অভিনব উদ্যোগ নিয়েছে থাইল্যান্ড। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, আগামী তিন মাসে দুই লাখ বিদেশি পর্যটককে দেওয়া হবে বিনামূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট। মূলত আন্তর্জাতিক বিমানে আসা যাত্রীদের দেশের অন্যান্য পর্যটনকেন্দ্রে ভ্রমণে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত।
থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, এ কর্মসূচির জন্য প্রায় ৭০০ মিলিয়ন বাত (২০ মিলিয়ন ডলার) বাজেট নির্ধারণ করেছে সরকার। প্রত্যাশা করা হচ্ছে, উদ্যোগটি থেকে অন্তত ৮.৮ বিলিয়ন বাত (২৫০ মিলিয়ন ডলার) আয় হতে পারে। তবে এটি বাস্তবায়নের আগে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।
কোন এয়ারলাইন্সে মিলবে ফ্রি টিকিট?
“Buy International, Free Thailand Domestic Flights” নামের এই ক্যাম্পেইনে আন্তর্জাতিক ফ্লাইটে আসা পর্যটকরা দেশটির ছয়টি এয়ারলাইন্সে এক রাউন্ড-ট্রিপ বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এয়ারলাইন্সগুলো হলো—
থাই এয়ারওয়েজ
থাই এয়ারএশিয়া
ব্যাংকক এয়ারওয়েজ
নক এয়ার
থাই লায়ন এয়ার
থাই ভিয়েতজেট
টিকিট ভর্তুকির পরিমাণ
প্রতিটি পর্যটককে দেওয়া হবে সরকারি ভর্তুকি—
একক যাত্রার টিকিটে ১,৭৫০ বাত (প্রায় ৫০ ডলার)
রাউন্ড-ট্রিপে ৩,৫০০ বাত (প্রায় ১০০ ডলার)
এই প্রকল্প চলবে সেপ্টেম্বর থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত। সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট বা অনলাইন ট্র্যাভেল এজেন্ট থেকে আন্তর্জাতিক টিকিট বুক করা যাত্রীরাই পাবেন এই সুবিধা।
পর্যটন খাতের প্রত্যাশা
চিয়াং মাই চেম্বার অব কমার্সের ভাইস-প্রেসিডেন্ট পুনলপ সাইজেউ বলেন, “উচ্চ মৌসুমে পর্যটক আসা বাড়লেও অভ্যন্তরীণ বিমানের খরচ অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। সরকারের এই সাহায্য পর্যটন খাতকে আরও এগিয়ে নেবে।”
এদিকে তথ্য অনুযায়ী, এ বছরের ১৭ আগস্ট পর্যন্ত থাইল্যান্ডে এসেছেন ২০.৮ মিলিয়ন বিদেশি পর্যটক, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ কম। তাই পর্যটন আয়ে ঘাটতি পূরণে এ প্রকল্পকে বড় সহায়ক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)