ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মাদ্রাসাপ্রধানদের জন্য কঠোর নির্দেশনা: একটু ভুলেই হতে পারে এমপিও বাতিল
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দেশের সব মাদ্রাসাপ্রধানদের উদ্দেশে কঠোর নির্দেশনা জারি করেছে। সতর্ক করা হয়েছে—শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা আটকালেই প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১৯ আগস্ট) অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত সরকারি অংশ থেকে প্রদান করা হলেও কিছু প্রতিষ্ঠান প্রধান ও কমিটি অযৌক্তিকভাবে তা আটকে দিচ্ছে। অথচ নিয়ম অনুযায়ী কোনো প্রতিষ্ঠান প্রধান বা কমিটির এ ধরনের ক্ষমতা নেই। এমনকি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্ত হলেও ওই শিক্ষক-কর্মচারীর খোরপোশ ভাতা বন্ধ করা যাবে না।
নির্দেশনায় বলা হয়েছে, এমপিও নীতিমালায় স্পষ্টভাবে একাধিক বিকল্প স্বাক্ষর ও প্রতিস্বাক্ষরের ব্যবস্থা রাখা হয়েছে—যেমন সুপার/অধ্যক্ষ না থাকলে সহ-সুপার বা জ্যেষ্ঠ শিক্ষক, আবার সভাপতির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসক প্রতিস্বাক্ষর করতে পারবেন। তবুও বেতন-ভাতা আটকে রাখা সরাসরি বিধিবহির্ভূত ও অনভিপ্রেত।
এছাড়া সাময়িক বহিষ্কৃত কোনো শিক্ষক-কর্মচারীর বিষয়ে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিষ্পত্তি (বরখাস্ত আদেশ প্রত্যাহার বা স্থায়ী বরখাস্ত) করার নিয়ম থাকলেও অনেক প্রতিষ্ঠান সেটি মানছে না। বিজ্ঞপ্তিতে এসব অনিয়ম বন্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্দেশনা না মানলে এমপিও স্থগিত বা বাতিলসহ সংশ্লিষ্ট কমিটির বিরুদ্ধেও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?