ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ওমানে পুলিশের বিশেষ অভিযান, ৬ প্রবাসী গ্রেফতার

২০২৫ আগস্ট ১৮ ০০:১৬:২২

ওমানে পুলিশের বিশেষ অভিযান, ৬ প্রবাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ওমানের রাজধানী মাস্কাটের মাতরায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৬ জন প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫৫ কেজিরও বেশি মাদকদ্রব্য।

রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অপরাধ দমন শাখার নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬ প্রবাসীকে আটক করা হয়। তাদের পরিচয় প্রকাশ না করে শুধু এশীয় নাগরিক হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে প্রায় ৩২ কেজি ক্রিস্টাল মেথ এবং ২৩ কেজির মতো গাঁজা। সব মিলিয়ে ৫৫ কেজিরও বেশি মাদক জব্দ করেছে কর্তৃপক্ষ।

পুলিশের ভাষ্যমতে, আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগসাজশ করে ওমানে মাদক পাচারের চেষ্টা করছিল এই প্রবাসীরা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শুরু হয়েছে এবং শিগগিরই আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে।

ওমান পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে তারা শূন্য সহনশীলতা নীতি মেনে কাজ করছে এবং মাদক চক্রকে দমন করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত