ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রবাসীরা সাবধান : সৌদিতে ধরপাকড় অভিযান শুরু

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ১৭ ১৭:৩০:৫২

প্রবাসীরা সাবধান : সৌদিতে ধরপাকড় অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে অবৈধ প্রবাসী ও বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযানে মাত্র এক সপ্তাহেই ২২ হাজারের বেশি বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সৌদি প্রেস এজেন্সি (SPA) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মোট ২১,৯৯৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৩,৪৩৪ জন আবাসন আইন ভঙ্গের কারণে, ৪,৬৯৭ জন সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে এবং ৩,৮৬৬ জন শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার হন।

এছাড়া ১,৭৮৭ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৪ শতাংশ এথিওপিয়ান, ৩৫ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, প্রতিবেশী দেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে আরও ২৭ জনকে আটক করা হয়েছে।

কঠোর শাস্তির বিধান

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে বিদেশিদের প্রবেশে সহায়তা করলে— যেমন পরিবহন, আশ্রয় দেওয়া বা নিরাপদে রাখার চেষ্টা করলে— সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার) জরিমানা, এবং সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

জনসচেতনতার আহ্বান

কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অনিয়ম বা অবৈধ কার্যক্রম দেখা দিলে তা সঙ্গে সঙ্গে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে।

মক্কা ও রিয়াদ অঞ্চলের জন্য জরুরি নম্বর ৯১১

অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ বা ৯৯৬ ফ্রি-টোল নম্বরে যোগাযোগ করা যাবে।

সৌদি সরকার দেশটিতে শ্রমবাজার ও নিরাপত্তা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে এই অভিযান চালিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত