ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলের অংশ, আটকা পড়েছে বহু মানুষ
নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী দিল্লিতে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের গম্বুজ সংলগ্ন একটি স্থাপনা হঠাৎ ধসে পড়েছে। এতে অন্তত ১০ জন মানুষের আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে, যা মুহূর্তেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, বিকেলে দিল্লির নিজামউদ্দিন এলাকায় অবস্থিত ঐতিহাসিক এই স্থাপনার একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। তখন ভেতরে অবস্থান করছিলেন প্রায় ১৫-২০ জন মানুষ। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১২ জনকে, তবে আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
দিল্লির ফায়ার সার্ভিস জানায়, ধসের খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে পাঁচটি অগ্নিনির্বাপক যন্ত্র এবং বিপুল সংখ্যক উদ্ধারকর্মী সেখানে কাজ করছে।
হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট, যিনি ১৫৩০ সালে বাবরের মৃত্যুর পর সিংহাসনে বসেন। তার শাসনামলে শের শাহ সুরির কাছে পরাজয়ের পর দীর্ঘ নির্বাসনে থাকতে হয়েছিল। পরে সাম্রাজ্য ফিরে পেলেও মাত্র এক বছর পরই তিনি মৃত্যুবরণ করেন।
হুমায়ুনের সমাধি ভারতের প্রথম বাগান-সমাধি এবং মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। ১৫৬৫ সালে তার প্রথম স্ত্রী বেগা বেগম এই স্থাপনার নির্মাণ কাজ শুরু করেন। এর ঐতিহাসিক ও শিল্পকর্মের গুরুত্বের কারণে ১৯৯৩ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়। বর্তমানে এটি দেশি-বিদেশি পর্যটকদের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)