ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সৌদিতে কড়া আইন : এবার প্রবাসী কর্মীরা পাবে মুক্তি
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে কর্মচারীদের বেতন নিয়ে বড় ধরনের কঠোর আইন কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে বেতন না দেয়, বেতন অযৌক্তিকভাবে কম-বেশি করে বা বেতন কর্তনে আইন লঙ্ঘন করে, তবে কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তিন মাস ধরে বেতন না দিলে সেই প্রতিষ্ঠানের সব ধরনের সেবা স্থগিত করা হবে।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (MHRSD) জানিয়েছে, এ ব্যবস্থা মজুরি সুরক্ষা কর্মসূচির আওতায় এবং অনলাইন মুদাদ প্ল্যাটফর্ম এর মাধ্যমে বাস্তবায়িত হবে। প্রতিষ্ঠানগুলো যদি কর্মচারীদের বেতন ৫০% এর বেশি কর্তন করে, ৯০ দিনের বেশি সময় বেতন প্রদানের তথ্য না দেয়, কিংবা মূল বেতনের তথ্য জমা না দেয়—তাহলে তা বড় ধরনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে—
প্রথমে বেতন বকেয়া থাকলে নিয়োগকর্তাকে বার্তা পাঠানো হবে।
১০ দিন পর দ্বিতীয় সতর্কবার্তা পাঠানো হবে।
১৫তম দিনে চূড়ান্ত সতর্কতা দেওয়া হবে।
২০ দিনের মধ্যে বেতন সংক্রান্ত ফাইল জমা না দিলে পরিদর্শন শুরু হবে।
নিয়োগকর্তারা বিলম্বের যৌক্তিকতা প্রমাণের জন্য ১০ দিন সময় পাবেন এবং কর্মচারীরা সেই ব্যাখ্যা গ্রহণ বা প্রত্যাখ্যান করতে ৩ দিন সময় পাবেন। যদি কোনো প্রতিক্রিয়া না আসে, তবে স্বয়ংক্রিয়ভাবে ব্যাখ্যা গ্রহণ হবে।
বিদ্যমান আইনে আরও বলা হয়েছে—
২ মাস বেতন বিলম্ব হলে কোম্পানির সব সেবা (ওয়ার্ক পারমিট প্রদান ও নবায়ন বাদে) বন্ধ হয়ে যাবে।
৩ মাস বেতন বিলম্ব হলে সব সেবা স্থগিত হবে এবং কর্মচারীরা বর্তমান নিয়োগকর্তার অনুমতি ছাড়াই অন্য নিয়োগকর্তার কাছে যেতে পারবেন।
এই নতুন আইন কার্যকর হলে সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের বেতন সুরক্ষায় বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের জন্য এটি বড় স্বস্তির খবর, কারণ বেতন বিলম্বের কারণে তারা অনেক সময় চরম দুর্ভোগে পড়েন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)