ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সৌদি আরবে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের শ্রমবাজারে বড় পরিবর্তন এসেছে অনুপস্থিতি সংক্রান্ত নিয়মে। সংশোধিত শ্রম আইনে বলা হয়েছে, এখন থেকে কোনো কর্মীকে “অনুপস্থিত” হিসেবে রিপোর্ট করার আগে ৬০ দিনের সময়সীমা রাখতে হবে। এ সময়ের মধ্যে কর্মী যদি পদক্ষেপ নেন, তবে তাকে অনুপস্থিত ধরা হবে না।
নতুন নিয়ম অনুযায়ী:
নিয়োগকর্তা তখনই অনুপস্থিতির অভিযোগ করতে পারবেন, যখন কর্মীর ইকামা অন্তত ৬০ দিনের জন্য বৈধ থাকবে।
অভিযোগ করার সময় কর্মীর কোনো সক্রিয় কর্মসংস্থান চুক্তি থাকা যাবে না।
কাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ৬০ দিনের মধ্যে কর্মী যদি স্পন্সর পরিবর্তন, দেশ ত্যাগ বা নতুন চুক্তি না করেন, তখনই তাকে অনুপস্থিত ধরা হবে।
এছাড়া চুক্তির মেয়াদ শেষ হলে বা নিয়োগকর্তা-কর্মীর পারস্পরিক সম্মতিতে চুক্তি সমাপ্ত হলে সেটি আনুষ্ঠানিকভাবে শেষ বলে গণ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে কর্মী কোনো পদক্ষেপ না নিলে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন কর্মী ও নিয়োগকর্তা উভয়ের স্বার্থ সুরক্ষিত করবে এবং শ্রমবাজারে প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করবে।
প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা:সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের উচিত নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জানা এবং চুক্তি বা ইকামা সংক্রান্ত সমস্যায় ৬০ দিনের মধ্যে পদক্ষেপ নেওয়া। এতে অনুপস্থিত হিসেবে রিপোর্ট হওয়ার ঝুঁকি এড়ানো সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)