ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
২০২৫ সালের শুরুতেই ওমানে রেকর্ড কর্মসংস্থান
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের প্রথম ছয় মাসেই ওমান সরকার এক দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করেছে কর্মসংস্থানের ক্ষেত্রে। দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়ে ওমানিদের জন্য মোট ১২,৯৩৬টি নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। এর মধ্যে সরকারি খাতে ২,৩১৬টি এবং বেসরকারি খাতে ১০,৬২০টি পদের ব্যবস্থা করা হয়েছে। এই অর্জন, মন্ত্রণালয়ের বার্ষিক লক্ষ্য পূরণের প্রায় ৩৮ শতাংশ, যা তরুণ ওমানিদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
কেবল কর্মসংস্থানই নয়, দক্ষতা উন্নয়নেও জোর দিয়েছে ওমান সরকার। ২০২৫ সালের প্রথমার্ধে মোট ৪,২৯২ জনকে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৭৩টি প্রশিক্ষণ সরকারি খাতে এবং ৩,৮১৯টি বেসরকারি খাতে দেওয়া হয়েছে। ফলে প্রশিক্ষণ ও চাকরি মিলিয়ে মোট ১৭,২৮০টির বেশি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
শ্রম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব থেকে নিয়োজিত কর্মীদের জন্যও নতুন করে ১৮,৫৭৯টি চাকরির ব্যবস্থা করা হয়েছে, যা শ্রম বাজারে স্থিতিশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্জন শুধু একটি পরিসংখ্যান নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট পরিকল্পনার ফল, যার লক্ষ্য ছিল দেশীয় নাগরিকদের কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি বাড়ানো। সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কারণে দেশীয় নাগরিকদের দক্ষতা বাড়ছে, যা তাদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক করে তুলছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরণের সুসংগঠিত প্রচেষ্টা শুধু কর্মসংস্থানই বাড়াবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিকে গতিশীল করবে এবং বিদেশ নির্ভরতা কমিয়ে আনবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)