ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : আমিরাতের বিমানে হামলা, নিহত ৪০
নিজস্ব প্রতিবেদক: আফ্রিকার গৃহযুদ্ধপীড়িত দেশ সুদানের দারফুর অঞ্চলে ভয়াবহ এক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ৪০ জন ভাড়াটে সেনাসহ বিমানের সব যাত্রী। গত বুধবার দারফুরের নায়লা বিমানবন্দরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। হামলার শিকার বিমানটি ছিল আমিরাতের মালিকানাধীন একটি সামরিক কার্গো বিমান, যাতে কলম্বিয়ান নাগরিক হিসেবে চিহ্নিত ৪০ জন ভাড়াটে সৈন্য অবস্থান করছিলেন।
সুদানের সেনাবাহিনী এএফপিকে নিশ্চিত করেছে, এই হামলা তারা নিজেরাই চালিয়েছে এবং হামলায় বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কারোর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেও জানানো হয়। জানা গেছে, বিমানটি পারস্য উপসাগরের আমিরাতের একটি নৌঘাঁটি থেকে যাত্রা শুরু করেছিল এবং আরএসএফ—র্যাপিড সাপোর্ট ফোর্সেস-এর কাছে অস্ত্র ও ভাড়াটে সেনা সরবরাহের উদ্দেশ্যে দারফুরে পৌঁছেছিল।
বিমানটি যখন নায়লা বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় প্রস্তুত হচ্ছিল, তখনই লক্ষ্য করে নিক্ষেপ করা হয় একটি বিস্ফোরক রকেট। তাতেই মুহূর্তের মধ্যে আকাশেই বিধ্বস্ত হয় বিমানটি। সূত্র জানায়, বিমানে সামরিক সরঞ্জামও ছিল যা আরএসএফ-এর জন্য পাঠানো হচ্ছিল।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী আরএসএফ-এর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এই সংঘাতে আরএসএফকে অস্ত্র, অর্থ ও মানবসম্পদ দিয়ে সহায়তা করছে সংযুক্ত আরব আমিরাত এবং কলম্বিয়াসহ কয়েকটি দেশ—এমন অভিযোগ করে আসছে সুদানের সরকারি বাহিনী।
এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে দেওয়া এক পোস্টে নিহত সেনাদের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও আরএসএফ কিংবা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, আরএসএফের পেছনে বিদেশি শক্তির মদদ রয়েছে এবং আমিরাত সরাসরি কলম্বিয়ান ভাড়াটে সেনাদের রিক্রুট করে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে। যদিও আবুধাবি কর্তৃপক্ষ এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
তবে জাতিসংঘ সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে স্বীকার করেছে যে, ২০২৪ সালের শেষ প্রান্তিক থেকেই কলম্বিয়ান ভাড়াটে সেনারা আরএসএফের হয়ে সুদানে সক্রিয়ভাবে লড়াই করছে। সুদানে বর্তমানে ৮০ জনেরও বেশি কলম্বিয়ান ভাড়াটে সেনা অবস্থান করছে বলে নিশ্চিত করেছে সুদানের সামরিক বাহিনী।
এই হামলার পর বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সুদানের গৃহযুদ্ধ আরও জটিল রূপ নিতে পারে এবং এতে আন্তর্জাতিক মহলের ভূমিকাও প্রশ্নের মুখে পড়তে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)