ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিয়ের ফাঁদে প্রবাসী, প্রবাসীর টাকা আর ভালবাসা সব শেষ
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতি, আংটি পড়ানো, প্রবাস থেকে পাঠানো টাকা-পয়সা আর ভালোবাসার বন্ধন—সবই যেন ভেঙে গেল এক মুহূর্তে। গাজীপুরের পূবাইল থানার কুদাব এলাকায় এক প্রবাসী যুবকের সঙ্গে বাগদান সম্পন্ন করার পর বরপক্ষকে না জানিয়ে কনে অন্যত্র বিয়ে করেছেন। এই ঘটনায় প্রতারণার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসী যুবক মোহাম্মদ শিপন (২৮)।
শিপনের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মুনসুরপুর এলাকায়। অভিযোগে তিনি জানিয়েছেন, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিদেশে থাকাকালীন তার পরিবারের মাধ্যমে কুদাব এলাকার আলমগীর ভূঁইয়ার মেয়ে শাহরিন আফরিন আঁখির সঙ্গে তার বাগদান হয়। এরপর থেকে আঁখির সঙ্গে নিয়মিত ভিডিও কল, যোগাযোগ ও ঘনিষ্ঠ সম্পর্ক চলতে থাকে।
ভালোবাসার প্রমাণ: স্বর্ণ, ফোন, খরচের টাকাশিপনের দাবি, তিনি প্রবাস থেকে নিজের উপার্জিত অর্থে আঁখিকে উপহার দেন স্বর্ণালঙ্কার, দামি আইফোন, ল্যাপটপ, আসবাবপত্র এবং নানান খরচের টাকা। কিন্তু হঠাৎ করেই জানতে পারেন, আঁখিকে গোপনে বিয়ে দেওয়া হয়েছে উত্তরা এলাকার এক ধনী পরিবারের ছেলের সঙ্গে।
প্রশ্ন করলে হুমকি!এই ঘটনার পর আঁখির বাড়িতে গিয়ে প্রশ্ন তোলায়, শিপন দাবি করেন, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।তিনি বলেন, “আমি বিদেশে কষ্ট করে উপার্জন করে তার জন্য পাঠিয়েছি, সব কিছু দিয়েছি। অথচ সে ও তার পরিবার কোনো কিছু না জানিয়ে অন্যত্র বিয়ে দিয়ে প্রতারণা করেছে। আমি চাই এর সঠিক তদন্ত ও ন্যায়বিচার।”
আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশএ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশ্ন উঠছে:যেখানে বিয়ের প্রতিশ্রুতি, আংটি পড়ানো এবং অর্থ লেনদেনের প্রমাণ রয়েছে, সেখানে প্রতারণা করেও কেন নারীর পরিবার পার পেয়ে যাবে? সমাজে এমন ঘটনা বেড়ে চললে বিদেশে থাকা আরও অনেক যুবক হতে পারে এমন প্রতারণার শিকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)