ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সবাইকে কান্নার সাগরে ভাসিয়ে চলে গেলেন প্রবাসী বাংলাদেশী
নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এক প্রবাসী যুবক আকিমুল ইসলাম (৩০)। গত ১২ জুলাই তার মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকিমুল ইসলাম কোটচাঁদপুর উপজেলার ধোপাবিলা গ্রামের আব্দুল ওয়াদুদের একমাত্র পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে ধার-দেনা করে তাকে কাতারে পাঠানো হয় রাজমিস্ত্রির কাজের জন্য। কিন্তু সেখানে কাজ পেলেও তেমন উপার্জন হয়নি, দেশে টাকা পাঠাতে পারেননি। হতাশার মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।
নিহতের বড় ছেলে আশিক, যিনি কাতারেই অবস্থান করছেন, তিনি পরিবারের সদস্যদের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন। মরদেহ বর্তমানে কাতার পুলিশের হেফাজতে রয়েছে এবং ছেলেকে বাবার মরদেহ দেখার অনুমতিও দেওয়া হয়েছে কয়েকদিন পর।
আকিমুলের বাবা আব্দুল ওয়াদুদ সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, “আমরা গরিব মানুষ। ছেলের মরদেহ দেশে আনার সামর্থ্য আমাদের নেই। সরকারের সহায়তা ছাড়া এটা অসম্ভব। আমার একমাত্র ছেলের মরদেহ যেন অন্তত বাড়িতে ফেরত আসে, সেই অনুরোধ করছি।”
এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন, তারা বিষয়টি এখনও জানেন না। সাধারণত প্রবাসীদের মৃত্যু সংক্রান্ত বিষয়গুলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেখভাল করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম জানান, তিনিও বিষয়টি শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে খোঁজখবর নেওয়ার আশ্বাস দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)