ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মেসি রোনালদো নাকি নেইমার,জেনেনিন এখন ফুটবলে সর্বচ্চো গোলের মালিক কে
ফুটবল বিশ্বে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো—দুই মহাতারকার মধ্যে কে সেরা, তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। তবে সংখ্যার দিক থেকে রোনালদো বরাবরই এগিয়ে ছিলেন গোল করার ক্ষেত্রে। তবে এবার চিত্রটা কিছুটা ভিন্ন। কারণ, ফিল্ড গোল বা খেলার চলাকালীন সরাসরি করা গোলের হিসাবে রোনালদোকে পেছনে ফেলেছেন লিওনেল মেসি।
কে এগিয়ে কত গোলে?বর্তমানে স্বীকৃত প্রতিযোগিতামূলক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৮টি। এর মধ্যে ৭৬৩টি গোল করেছেন ফিল্ড গোল হিসেবে এবং বাকি ১৭৫টি এসেছে পেনাল্টি স্পট থেকে।
অন্যদিকে, মেসির মোট গোল সংখ্যা ৮৭৪। তার মধ্যে ৭৬৪টি গোল তিনি করেছেন সরাসরি ফিল্ড গোল হিসেবে, আর পেনাল্টি থেকে এসেছে ১১০টি গোল। অর্থাৎ, ফিল্ড গোলের হিসেবে রোনালদোর চেয়ে এখন ১টি গোল এগিয়ে আছেন মেসি।
সর্বকালের সেরা ফ্রি-কিক টেকার কি মেসি?মেসির অসাধারণ ফ্রি কিক দক্ষতা নিয়ে বরাবরই ফুটবল দুনিয়ায় আলোচনা হয়। অনেকেই তাকে সর্বকালের সেরা ফ্রি কিক টেকার বললেও পরিসংখ্যান বলছে অন্য কথা।
বর্তমানে ফ্রি কিক থেকে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার হলেন ব্রাজিলের মার্সেলেনিও ক্যারিওকা। তার ফ্রি কিক গোল সংখ্যা ৭৮টি। তালিকার দ্বিতীয় স্থানে আছেন রবার্তো দিনামিতে (৭৫টি) এবং তৃতীয় স্থানে জুনিনহো পেরনামবুকানো (৭২টি)। আর লিওনেল মেসির ফ্রি কিক গোল সংখ্যা ৬৯টি—যদিও এই সংখ্যা দ্রুতই বাড়তে পারে।
এমএলএস-এ দুর্দান্ত ছন্দে মেসিবর্তমানে মেজর লিগ সকারে (MLS) ইন্টার মায়ামির হয়ে খেলছেন লিওনেল মেসি। এই লিগেও দারুণ ছন্দে রয়েছেন তিনি। শেষ পাঁচ ম্যাচে মেসির পা থেকে এসেছে ৮টি গোল। এক সপ্তাহে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন মেসি, যা তার ফিটনেস এবং ধারাবাহিকতার বড় প্রমাণ।
তবে টানা ম্যাচ খেলায় ক্লাব তাকে বিশ্রাম দিতে চাইলেও, আসন্ন MLS অলস্টার বনাম লিগা MX অলস্টার ম্যাচে মেসির মাঠে নামার কথা নিশ্চিত করেছেন কোচ হাভিয়ের মাশচেরানো।
ভবিষ্যৎ কী বলছে?যদিও গোল সংখ্যায় এখনো সামগ্রিকভাবে রোনালদো এগিয়ে, তবে বয়স ও ফর্ম বিবেচনায় মেসির সামনে আরও কিছু রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। বিশেষ করে ফিল্ড গোল, ফ্রি কিক কিংবা অল-টাইম টপ স্কোরার হিসেবে ভবিষ্যতে শীর্ষস্থান দখল করে নেওয়া সম্ভব বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল