ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীরা সাবধান : ভিসা নিয়ে সতর্ক থাকুন, একটি ভুলে হতে পারে আজীবনের নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা কিংবা অভিবাসনের উদ্দেশ্যে ভিসার আবেদন করছেন? তবে আপনার সামান্য এক ভুল হতে পারে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হওয়ার কারণ! সম্প্রতি ঢাকাস্থ মার্কিন দূতাবাস একাধিকবার স্পষ্টভাবে জানিয়েছে—জাল নথি বা মিথ্যা তথ্য দিলে কেবল ভিসা বাতিল নয়, হতে পারে ফৌজদারি মামলা এবং স্থায়ী নিষেধাজ্ঞা।
ভিসা আবেদনে জাল কাগজপত্র মানেই বিপদ
সোমবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে জানায়, “যদি কোনো আবেদনপত্রে কনস্যুলার অফিসার জাল নথিপত্র বা নিরাপত্তা সংশ্লিষ্ট সন্দেহজনক তথ্য পান, তাহলে সেটি সঙ্গে সঙ্গেই মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে শেয়ার করা হয়। অপরাধী ও অসাধু ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে আমরা সমন্বিতভাবে কাজ করি।”
এর আগে ১৮ জুলাইয়ের পোস্টেও এমনই হুঁশিয়ারি জানানো হয়, “প্রতারণামূলক নথি বা তথ্য গোপন করা শুধু ভিসা প্রত্যাখ্যান নয়, বরং এটি ফৌজদারি অপরাধ। এমনকি আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধও হতে পারে।”
DS-160 ফরমে সোশ্যাল মিডিয়া তথ্য গোপন করলেও বিপদ
১০ জুলাইয়ের আরও এক পোস্টে জানানো হয়, ভিসার জন্য DS-160 ফরম পূরণের সময় গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ইউজারনেম দেওয়া বাধ্যতামূলক। এই তথ্য গোপন করা হলে আবেদন বাতিল হতে পারে এবং ভবিষ্যতেও আর কখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া সম্ভব নাও হতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ: দালালের কাছে নয়, নিজের তথ্যেই বিশ্বাস রাখুন
ভিসা আবেদন প্রক্রিয়ায় প্রতিটি তথ্য হতে হবে সত্য, সঠিক এবং স্বচ্ছ। কোনো দালাল বা অনভিজ্ঞ কারো পরামর্শে ভুল তথ্য দিলে হতে পারে ভয়াবহ পরিণতি।
বিশেষজ্ঞরা বলছেন, “যুক্তরাষ্ট্রের মতো কঠোর ভিসা নীতির দেশে আবেদন করতে হলে, নিজেই ভিসা ফরম পূরণ করুন, কাগজপত্র যাচাই করুন এবং কোনোভাবেই তথ্য গোপন বা ভুয়া তথ্য দেবেন না।”
সতর্কবার্তা:ভবিষ্যতের ভিসা প্রাপ্তির পথ বন্ধ না করতে চাইলে, এখনই সতর্ক হোন। ভুল তথ্য নয়, দিন নির্ভুল তথ্য—এটাই যুক্তরাষ্ট্রে পা রাখার সবচেয়ে বড় চাবিকাঠি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)