ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে মুখ খুললো ভারত
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা পেতে সাম্প্রতিক সময়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা অনেকটা কাটতে শুরু করেছে বলে ইঙ্গিত দিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (১৮ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশিদের জন্য “উল্লেখযোগ্যসংখ্যক” ভিসা ইস্যু করা হচ্ছে।
নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারতের সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষা—এই তিন খাতে উল্লেখযোগ্যসংখ্যক ভিসা দিয়ে আসছে এবং তা অব্যাহত রয়েছে।”
ভিসা জটিলতা ও বর্তমান অবস্থা২০২৪ সালের জুলাই-অগাস্ট থেকে ভারতে ভিসা পেতে চরম ভোগান্তিতে পড়েন বাংলাদেশিরা। সে সময় ভিসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছিল বলে অভিযোগ ওঠে। চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজনে ভিসা পেতে অনেকেই দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থেকেও ব্যর্থ হন।
এই প্রেক্ষাপটে ভারতীয় মুখপাত্রের এমন বক্তব্যে আশার আলো দেখছেন ভ্রমণপিপাসু ও চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশিরা।
রণধীর জয়সওয়াল আরও বলেন,“বাংলাদেশিদের আমরা চিকিৎসা, ভ্রমণ এবং শিক্ষার জন্য নিয়মিত ভিসা দিয়ে যাচ্ছি। সঠিক সংখ্যা আমার জানা নেই, পরে জানাতে পারি।”
গোপালগঞ্জের প্রসঙ্গ এড়িয়ে গেল দিল্লিগত ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণে চারজন নিহত হয়। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে রণধীর বলেন,“আমরা আমাদের অঞ্চলের সব ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি।” তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়া না দিয়ে কৌশলে প্রশ্নটি এড়িয়ে যান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)