ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের সুখবর দিলো সৌদি
হিজরি নববর্ষ উপলক্ষ্যে ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি বলেছে, কেউ যদি বৈধ হিসেবে সৌদি ছাড়তে চায় এবং ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করে, তাহলে মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়ে দেওয়া হবে।
এই সুবিধা গ্রহণ করলে তারা বৈধ হিসেবে সৌদি ছাড়তে পারবেন। এটি শুরু হয়েছে গত ২৭ জুন থেকে। এদিন আরবি নতুন বছরের প্রথম মাস মুহররমের প্রথম দিন ছিল। সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এ সুবিধা সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সুবিধাটি গ্রহণ করতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট ফি এবং আইন অনুযায়ী জরিমান দিতে হবে। আবেদনটি করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবসের ইলেকট্রনিক প্লাটফর্মের তাওয়াসুল সার্ভিসের মাধ্যমে।
এরআগে সৌদি আরব পবিত্র হজ করতে আসা মুসল্লিদের উদ্দেশ্যে এক বিবৃতিতে বলেছিল, তাদের হজের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়তে হবে। এরপরই ঘোষণা এলো আবেদন করে ভিসার মেয়াদ আরও ৩০ দিন বৃদ্ধি করা যাবে। তবে তারা সুবিধাটি শুধু হজযাত্রীদের মধ্যে না রেখে সবার জন্য করেছে।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছিল, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়া শুধুমাত্র আইনি বাধ্যবাধকতা নয়, এটি সৌদির আইনের প্রতি শ্রদ্ধাও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)