ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কাতার প্রবাসীদের জন্য সতর্ক বার্তা
কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি সতর্কবার্তা জারি করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার রাতের ওই হামলার ছবি, ভিডিও বা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড বা শেয়ার না করতে অনুরোধ জানিয়েছে দূতাবাস।
মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, ঘটনার পর কাতার সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং বড় ধরনের কোনো অস্থিতিশীলতার আশঙ্কা নেই। তাই প্রবাসী বাংলাদেশিদের উদ্বিগ্ন না হয়ে শান্তভাবে সতর্কতা বজায় রেখে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস আরও জানায়, কাতারের প্রচলিত আইন অনুযায়ী অনুমোদনবিহীন কোনো ছবি, ভিডিও বা তথ্য অনলাইনে ছড়ানো আইনত দণ্ডনীয়। তাই সংঘটিত হামলার কোনো ধরনের ছবি বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকার পাশাপাশি, পূর্বে শেয়ার করা পোস্টও মুছে ফেলার অনুরোধ করা হয়েছে।
এছাড়া, কাতারে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সহায়তার বিষয়ে বাংলাদেশ দূতাবাস সবসময় প্রস্তুত আছে বলে জানানো হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে হটলাইন বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
হটলাইন: +৯৭৪ ৩৩৬৬২০০০ই-মেইল: [email protected] / [email protected]
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)