ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আমিরাতের আকাশসীমা বন্ধ,বিমান চলাচল স্থগিত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) এই হামলা চালায় সোমবার (২৩ জুন) রাতে। হামলার জেরে নিরাপত্তা বিবেচনায় সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
আকাশপথ পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানায়, ফ্লাইটপাথ ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও বিশ্লেষণ করে দেখা গেছে—আমিরাতের আকাশসীমায় বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এটি মূলত আঞ্চলিক নিরাপত্তা হুমকি এড়াতেই নেওয়া হয়েছে।
এর আগে, দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আল উদেইদ বিমানঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অসংখ্য সেনা মোতায়েন রয়েছে এবং এটি মার্কিন বাহিনীর মধ্যপ্রাচ্য অপারেশনের জন্য একটি কৌশলগত অবস্থান।
ইসরায়েলি এক উচ্চপদস্থ কর্মকর্তা দাবি করেন, ইরান কাতারে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যদিও এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র কিংবা কাতারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিসর বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা চিত্রকেও আরও অনিশ্চিত করে তুলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)