ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুখবর, ওমানে টানা ৩ দিনের ছুটি পেলেন কর্মীরা
হিজরি নববর্ষ এবং হিজরতের বার্ষিকী উপলক্ষে আগামী ২৯ জুন রবিবার সরকারি ছুটি ঘোষণা করেছে ওমান সরকার। এ ছুটি সরকারি ও বেসরকারি— খাতের সব কর্মীর জন্য প্রযোজ্য হবে।
দেশটির শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক ঘোষণায় বলা হয়েছে, ছুটির দিনে কোনো প্রতিষ্ঠান যদি তাদের প্রকৃত প্রয়োজন বিবেচনায় কর্মীদের দায়িত্বে রাখে, তাহলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কাজ করানো যেতে পারে। এক্ষেত্রে কর্মীদের পরবর্তীতে যথাযথ ছুটির সুবিধা বা ভাতা প্রদান করতে হবে।
হিজরি নববর্ষ উপলক্ষে উপসাগরীয় দেশগুলোতে মহররমের প্রথম দিন ছুটি হিসেবে পালিত হয়। তবে এবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় টানা তিন দিন ছুটি পাচ্ছে ওমানের কর্মীরা। কারণ রোববার হিজরি নববর্ষ উপলক্ষ্যে ছুটি, এবং এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে অফিস কার্যক্রম বন্ধ থাকবে।
হিজরি বর্ষ ইসলামি বর্ষ হিসেবে পরিচিত। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সে বছর থেকে হিজরি বর্ষ গণনা করা হয়। খলিফা হজরত উমর (রা.) হিজরি বর্ষ প্রবর্তন করেন। যা চান্দ্র মাস হিসেবে গণনা করা হয়। এর সূচনা হয় মহররম মাস থেকে এবং শেষ হয় জিলহজ মাস দিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ