ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রবাসে যেতে চান, সুখবরটি আপনার জন্য
বড় সুখবর,পূর্ব ইউরোপের দেশ বেলারুশ বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে দেশটি চায় বাংলাদেশি শিক্ষার্থীরা সে দেশে উচ্চশিক্ষা গ্রহণ করুক।
রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-বেলারুশের পঞ্চম যৌথ পরামর্শক সভা (এফওসি) অনুষ্ঠিত হয়। সভায় বেলারুশ প্রতিনিধিদল এসব আগ্রহের কথা জানান।
সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বেলারুশের পক্ষে ছিলেন ডেপুটি ফরেন মিনিস্টার ইভজেনি শেস্তাকভ।
সভায় দুপক্ষ উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে সম্পর্ক আরও জোরদার ও গভীর করার বিষয়ে আশা প্রকাশ করেন।
সভায় বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সব গুরুত্বপূর্ণ দিকসহ কৃষি, শিক্ষা ও সামরিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে সহযোগিতা, আইনি বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এছাড়া উভয়পক্ষ দুদেশের আটকে থাকা দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন করার ওপর জোর দেন।
পররাষ্ট্র সচিব মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় বেলারুশকে ধন্যবাদ জানান। মাসুদ বিন মোমেন ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের (ইইসি) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য বেলারুশের সমর্থন চান। বেলারুশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)