ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভিসা ও টিকিটে প্রতারণা ধরা খেলেন চাচা-ভাতিজা
১২ লাখ টাকা খরচ করে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন চাচা-ভাতিজা। বিদায়ের আগে পরিবার-পরিজনের চোখে ছিল স্বপ্ন আর আবেগ। কিন্তু বিমানবন্দরের পথে প্রতারক জানায়, ফ্লাইট মিস হয়েছে। পরে জানা যায়, তাদের ভিসা ও টিকিটই ভুয়া।
এ ঘটনায় প্রতারক শফিকুল ইসলামকে (৪২) বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুরের জয়দেবপুর থানার টেকনোপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-১৪। শুক্রবার তাকে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়।র্যাব ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শুশুতি গ্রামের আব্দুল গনি (৩০) ও পাশের পাহাড় অনন্তপুর গ্রামের নাজমুল হক (৩১) প্রায় তিন বছর আগে একই উপজেলার পাটিরা গ্রামের শফিকুল ইসলামের ফাঁদে পড়ে তুরস্কে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। উভয়েই ছয় লাখ করে মোট ১২ লাখ টাকা দেন।
শফিকুল জানান, তারা তুরস্কে গেলে মাসে ৭০ হাজার টাকা করে বেতন পাবেন। এ আশায় গনি ও নাজমুল দিনমজুরি ও কাঠ মিস্ত্রির কাজ করে জমানো অর্থ, জমি বিক্রি ও ধারদেনা করে টাকা জোগাড় করেন।তবে নির্ধারিত সময়ে বিদেশ যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি। পরে শফিকুল দাবি করেন, তাদের সৌদি আরব পাঠানো হবে।
দীর্ঘদিন ধরে সময়ক্ষেপণ করেও কোনো ব্যবস্থা না হওয়ায় টাকা ফেরত চাইলে নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তাদের একাধিকবার বিমানবন্দরে নেওয়ার কথা বলে পথে থেকেই বাড়ি পাঠিয়ে দেন শফিকুল। এরপর তিনি লাপাত্তা হয়ে যান।শেষপর্যন্ত প্রতারিত গনি ও নাজমুল র্যাব-১৪ কার্যালয়ে গিয়ে অভিযোগ করলে প্রযুক্তি ব্যবহারে শফিকুলকে শনাক্ত ও গ্রেপ্তার করে র্যাব।
শুক্রবার রাত সোয়া ৮টায় মোবাইল ফোনে কথা হলে গনি ও নাজমুল জানান, তারা এখন নিঃস্ব।
তাদের একটাই দাবি—প্রতারক শফিকুলের কাছ থেকে যেন টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়।ফুলবাড়িয়া থানার ওসি মো. রোকনুজ্জামান কালের কণ্ঠকে বলেন, শফিকুলের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। সব অভিযোগ যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)