ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীরা সাবধান ,মালয়েশিয়ায় ১৩ জন বাংলাদেশি প্রবাসী আটক
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আবারও বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কেলানতান রাজ্যের কোটাভারু ও আশপাশের এলাকায় চালানো এই অভিযানে ১৩ জন বাংলাদেশিসহ মোট ১৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ মে) রাতভর চালানো এই অভিযানে যাদের আটক করা হয়েছে, তাদের বয়স ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে। আটককৃতদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, একজন থাইল্যান্ডের নাগরিক এবং একজন নারী রয়েছেন।
মঙ্গলবার (২৭ মে) মালয়েশিয়ার কেলানতান রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে জানান, এই ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি), ১৫(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী তদন্ত শুরু হয়েছে।
আটকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে কেলানতানের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। তদন্ত শেষে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
ইমিগ্রেশন পরিচালক আরও জানান, অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা করলে সেই ব্যক্তি বা গোষ্ঠীকেও আইনের আওতায় আনা হবে। তিনি মালয়েশিয়ার জনগণকে এই বিষয়ে সতর্ক থাকতে এবং তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
???? উল্লেখ্য, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের একটি বড় অংশ বৈধতার অপেক্ষায় রয়েছেন। এর মধ্যেই ইমিগ্রেশনের এই ধরপাকড় প্রবাসীদের মাঝে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)