ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ওমানে চুরির দায়ে ৪ বাংলাদেশি গ্রে‘প্তা‘র
ওমানে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে আরও চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘবদ্ধ এই চক্র বহুদিন ধরেই ধোফার অঞ্চলের নির্মাণাধীন বিভিন্ন বিল্ডিং এবং সড়কবাতি থেকে ক্যাবল এবং বৈদ্যুতিক তার চুরি করে আসছিলেন। রয়্যাল ওমান পুলিশের বিবৃতিতে জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে এরকম কমপক্ষে ১৬ টি ঘটনার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ তার জব্দ করা হয়।
এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগে ওমানের তেল কনসেশন এলাকার বিভিন্ন স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক তার চুরির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষায়িত ইউনিট। এ ধরনের অপরাধ দেশটির কৌশলগত শিল্পখাতে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ওমানে ক্যাবল চুরির পেশায় জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক। ২০২৩ সালের শেষের দিকে পুলিশের কড়া নজরদারির কারণে চুরির ঘটনা কিছুটা কমলেও ফের মাস্কাটসহ বিভিন্ন অঞ্চলে ক্যাবল চুরির খবর পাওয়া যাচ্ছে। ওমানের রাজধানী ছাড়াও তামরিদ, হাইমা, মারমুল এবং শিল্পাঞ্চল গুলোতেও ক্যাবল চুরির ঘটনা উল্লেখ করার মতো। এসব কর্মকাণ্ডে জড়িত প্রবাসীরা সাধারণত একরাতের ক্যাবল চুরির আয় দিয়ে এক মাস চালিয়ে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)