ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
৫০ নারীকে ধর্ষণ, ট্যাক্সিচালক গ্রেপ্তার ও ৩০০০ ছবি-ভিডিও উদ্ধার
জাপানে এক সাবেক ট্যাক্সিচালককে নারী যাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির হাতে এ রকম ভুক্তভোগীর সংখ্যা ডজনেরও বেশি হতে পারে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।
দৈনিক ইয়োমিউরি শিম্বুন ও জিজি প্রেস জানায়, পুলিশ তার ট্যাক্সি বা বাড়িতে প্রায় ৫০ জন নারীকে যৌন নির্যাতনের প্রায় তিন হাজার ভিডিও ও ছবি পেয়েছে।
টোকিও পুলিশের একজন মুখপাত্র জানান, গত বছর এক নারীকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে নিজের বাসায় নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। সেখানেই তিনি ওই নারীর সঙ্গে ‘অশালীন কাজ’ করেন এবং তা ভিডিও ধারণ করেন। ওই নারীর বয়স তৎকালীন সময় বিশের কোঠায় ছিল।
তিনি আরো জানান, ৫৪ বছর বয়সী ওই ব্যক্তিকে বুধবার ‘সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন’ এবং ‘যৌনাঙ্গের ছবি-ভিডিও ধারণের শাস্তিমূলক আইন’ লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারীর চুলে ঘুমের ওষুধের উপাদান শনাক্ত হয়েছে।অভিযুক্তের ফোন ও অন্যান্য ডিভাইস থেকে পাওয়া ভিডিওগুলো ২০০৮ সাল পর্যন্ত পুরনো বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। তারা আরো জানিয়েছে, গত বছরের অক্টোবরে আরেকজন নারীকে মাদক খাইয়ে ৪০ হাজার ইয়েন (প্রায় ২৮০ মার্কিন ডলার) ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রথমবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও ডিসেম্বরে আবার তাকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের