ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ! এক রাতেই বদলে গেল সৌদির ভিসা নীতিমালা
MD: Maruf Hosen
Senior Reporter
বাংলাদেশসহ বিশ্বের আরও ১৩টি দেশের জন্য বড় দুঃসংবাদ এসেছে সৌদি আরব থেকে। হঠাৎ করেই স্থগিত করা হয়েছে মাল্টিপল-এন্ট্রি ভিসা! চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে এই নতুন ভিসা নীতি কার্যকর হয়েছে, যার প্রভাব পড়েছে লাখো প্রবাসী ও ভ্রমণপ্রত্যাশীর ওপর।
যে ১৪টি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে:আলজেরিয়া, বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন।
সৌদি সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে— পর্যটন, ব্যবসা এবং পরিবার ভ্রমণের জন্য দেওয়া এক বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তবে এ নিষেধাজ্ঞা হজ, ওমরাহ, শ্রমিক ও কূটনৈতিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
কেন এই সিদ্ধান্ত?সৌদি কর্মকর্তাদের অভিযোগ, অনেক ভিসাধারী মাল্টিপল ভিসার সুযোগ নিয়ে দেশটির আইন ভঙ্গ করে দীর্ঘদিন অবৈধভাবে বসবাস করছেন। কেউ কেউ পর্যটক ভিসায় সৌদি গিয়ে অবৈধভাবে হজ পালন পর্যন্ত করে ফেলেছেন, যা কঠোরভাবে নিষিদ্ধ। এসব অনিয়ম ঠেকাতেই নেয়া হয়েছে কঠোর পদক্ষেপ।
নতুন নিয়ম কী বলছে?এখন থেকে এ ১৪ দেশের নাগরিকরা শুধু একবার প্রবেশযোগ্য (Single-entry) ৩০ দিনের ভিসার জন্য আবেদন করতে পারবেন। মাল্টিপল ভিসার সুযোগ আপাতত বন্ধ।
ভবিষ্যতে কি খুলে যাবে আবার?সৌদি প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, হজ মৌসুম শেষে হয়তো এই সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। তাদের ভাষায়, "হয়তো হজের সময় নিরাপত্তা ও ব্যবস্থাপনা ঠিক রাখতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, পরে এটি তুলে নেওয়ার সম্ভাবনা আছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের