ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ ভিসা বন্ধের ঘোষণা, বিপাকে হাজারো আবেদনকারী
মার্কিন যুক্তরাষ্ট্রের দুবাই কনস্যুলেট ও আবুধাবি দূতাবাসের আকস্মিক ঘোষণায় ভিসা আবেদনকারীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উৎকণ্ঠা। আগামী ১৫ মে থেকে ২৯ মে ২০২৫ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকছে সব ধরনের ভিসা ফি প্রদান ও সাক্ষাৎকার নির্ধারণের কার্যক্রম। দূতাবাস জানিয়েছে, তারা একটি নতুন ভিসা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে যাওয়ায় এই রূপান্তর প্রক্রিয়ার সময় ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।
এ ঘোষণায় সবচেয়ে বিপাকে পড়েছেন তারা, যারা ইতোমধ্যেই ফি প্রদান করেও সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ করতে পারেননি। দূতাবাস তাদের ১৯ মে’র আগেই সাক্ষাৎকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে যারা এখনো আবেদন শুরু করেননি, তাদের ১৫ মে’র আগেই সব কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, নইলে নতুন করে আবার পুরো প্রক্রিয়া শুরু করতে হতে পারে।
তবে আশার কথা, যাদের সাক্ষাৎকার ১৯ মে বা তার আগে নির্ধারিত রয়েছে, তাদের প্রক্রিয়া নির্ধারিত সময়েই চলবে। এছাড়া, যাদের জরুরি প্রয়োজনে — চিকিৎসা, পারিবারিক বিপর্যয় বা শিক্ষাগত কারণে ভ্রমণ করতে হবে, তারা দূতাবাসে সরাসরি ইমেইলের মাধ্যমে বিশেষ অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন।
বিশ্লেষকরা বলছেন, হঠাৎ এমন সিদ্ধান্তে হাজার হাজার আবেদনকারী ভিসা জটিলতায় পড়েছেন, যা ভ্রমণ ও কাজের পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। তবে ৩০ মে থেকে নতুন সিস্টেম চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে দূতাবাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)