ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৌদিতে এমন ঝড় আগে দেখা যায়নি
ঋতুবৈচিত্র্যজনিত নিম্নচাপ “খামসিন”–এর প্রভাবে ভয়াবহ ধুলিঝড় আঘাত হেনেছে সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
সম্প্রতি রিয়াদে প্রবল বাতাসে এরকমই একটি দৃশ্য ভয়াবহ আকার ধারণ করে। তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, ধূলিঝড়ে গোটা পরিবেশ আচ্ছন্ন হয়ে আছে, এবং যানবাহন চালনায় ড্রাইভারদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে সৌদি আরবের আবহাওয়া কেন্দ্র দাম্মাম, রিয়াদ এবং পূর্ব প্রদেশে ধুলোঝড়ের কারণে “ইয়েলো অ্যালার্ট” জারি করেছে। অপরদিকে মক্কা ও আশপাশের এলাকায় ঝড়ো বাতাস, শিলাবৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার সম্ভাবনায় জারি করা হয়েছে “অরেঞ্জ অ্যালার্ট”।
এর আগে গেলো শুক্রবার সৌদিতে আবহাওয়া সতর্কতা জারি করা হয়। জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত পবিত্র মক্কা, রিয়াদসহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বন্যার সম্ভাবনা রয়েছে। আর মক্কা অঞ্চলে তীব্র বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকবে রাজধানী রিয়াদেও। তবে বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)