ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
স্বামীর আগে স্ত্রী খাবার খেলে কী হয়? জানলে চমকে যাবেন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আলোচনায় উঠে এসেছে একটি পুরনো পারিবারিক প্রশ্ন—স্ত্রী যদি স্বামীর আগে খেয়ে ফেলেন, তাহলে কী হয়? ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারির একটি বক্তব্যকে ঘিরে এ বিষয়টি ফের নতুন করে আলোচনায় এসেছে।
ভিডিওতে এক দর্শকের প্রশ্নের জবাবে মিজানুর রহমান আজহারি বলেন, “অনেক স্বামী বাসায় ফিরে দেখেন স্ত্রী খেয়ে ঘুমিয়ে গেছেন, এতে তারা কষ্ট পান। এমন হলে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়, দাম্পত্য সম্পর্কে ফাটল ধরতে পারে।”
তিনি বলেন, “স্বামী-স্ত্রীর ভালোবাসা টিকিয়ে রাখতে হলে পারস্পরিক সম্মানবোধ জরুরি। স্বামীর যদি এটি অপছন্দ হয়, তাহলে স্ত্রী আগে খেলে তা স্বামীর মনে কষ্ট দিতে পারে, যা গোনাহের কারণ হতে পারে।”
আজহারি আরও বলেন, “যদি স্বামী দেরি করে, তাহলে স্ত্রী ফোনে জানাতে পারেন—‘আপনি আসুন, আমি আপনার সঙ্গে একসঙ্গে খাব।’ এতে সম্পর্কের উষ্ণতা বাড়ে এবং পারিবারিক শান্তি বজায় থাকে।”
তবে ভিডিওতে তিনি স্পষ্ট করেছেন যে, এটি কোনো শরিয়ত ভিত্তিক বাধ্যবাধকতা নয়, বরং সামাজিক রীতি এবং পারস্পরিক ভালোবাসার নিদর্শন।
তিনি বলেন, “যে কাজ স্বামী অপছন্দ করেন, তা স্ত্রীদের উচিত না করা। আবার স্বামী যা পছন্দ করেন, তা বেশি বেশি করা উচিত।”
ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই এটিকে পারিবারিক শালীনতার অংশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে বাড়াবাড়ি বলেও মন্তব্য করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল