ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রবাসীদের বিরাট সুখবর দিল ওমান
ওমানে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচী চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। এই তিন মাস সময়কালে শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সকল জরিমানা মওকুফ বলে বিবেচিত হবে। একই সময়ে অবৈধ কর্মীরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা ওমান ত্যাগ করার সুযোগ পাবেন। বিষয়টি মাস্কাট দূতাবাস থেকে নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ফ্যামিলি কিংবা ভিজিট ভিসায় আসা ব্যক্তি এবং নিয়োগকর্তা যাদের ব্লক করেছে সেসব প্রবাসী এই সুবিধা ভোগ করতে পারবেন না। অবশ্য ব্লকড থাকা কর্মীর বিকল্প দু’টি। হয় তিনি জরিমানা ছাড়া দেশে ফিরবেন আবার চাইলে সানাদ অফিসে আবেদন করে লেবার কোর্টের মধ্যস্থতায় ব্লক তুলে বৈধ হতে পারবেন। তথ্যটি নিশ্চিত করেছেন দূতাবাসের শ্রম কাউন্সেলর রাফিউল ইসলাম…যারা নতুন কোনো নিয়োগকর্তার অধীনে বৈধ হবেন তার ভিসা নবায়নে খরচ হবে আনুমানিক ৩১০ রিয়াল। তবে আইন মোতাবেক, এই খরচের সবটুকু সংশ্লিষ্ট স্পনসরকেই পরিশোধ করতে হবে। দূতাবাস জানিয়েছে, এই ঘোষণার পরে ভিসা নবায়ন কিংবা ব্লক উঠিয়ে দেওয়ার নামে দালালদের দৌরাত্ম্য বেড়ে যেতে পারে।
তাই বিপদ এড়াতে কর্মীদের সকল আর্থিক লেনদেন এবং দালালশ্রেণির প্ররোচনা থেকে সাবধান থাকতে পরামর্শ দিয়েছে দূতাবাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ