ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইন্টারনেট সেবায় বিশাল মূল্যছাড়, কমলো ইন্টারনেটের দাম
বাংলাদেশের কোটি ইন্টারনেট ব্যবহারকারীর জন্য এসেছে এক বড় সুখবর। দেশে ইন্টারনেটের দাম তিনটি স্তরে কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২১ এপ্রিল) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি জানান, ‘ফাইবার অ্যাট হোম’ তাদের ইন্টারনেট সেবার মূল্য আইটিসি ও আইআইজি পর্যায়ে ১০ শতাংশ এবং এনটিটিএন পর্যায়ে ১৫ শতাংশ হারে কমাবে।
তিনি আরও জানান, ইন্টারনেট লাইসেন্স রেজিমের তিন থেকে চারটি স্তরে এ মূল্যছাড় কার্যকর করা হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে সব সেবায় ১০ শতাংশ ছাড় দিয়েছে। পাশাপাশি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছে, এখন থেকে ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।
সরকারি মোবাইল অপারেটর টেলিটক ঈদুল ফিতরের দিন থেকেই ১০ শতাংশ মূল্যছাড় দিয়েছে। এ অবস্থায় ফয়েজ আহমদ তৈয়্যব দেশের তিনটি প্রধান বেসরকারি মোবাইল অপারেটরের প্রতি ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানান। তিনি বলেন, সরকার ইতোমধ্যে তাদের ডিডব্লিউডিএম ও ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে। তাই এখন তাদের পক্ষে দাম না কমানো কোনোভাবেই যৌক্তিক নয়।
তার ভাষায়, “সরকার ইন্টারনেট অবকাঠামোয় নীতিগত সহায়তা ও যৌথ বিনিয়োগ করেছে। বেসরকারি অপারেটরদের উচিত এই জাতীয় উদ্যোগে অংশ নেওয়া।” তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই বেসরকারি মোবাইল কোম্পানিগুলোও যৌক্তিক হারে মোবাইল ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দেবে।
সবশেষে তিনি বলেন, “দেশের মোবাইল ইন্টারনেটের গুণগত মান নিয়ে গ্রাহকদের প্রশ্ন রয়েছে। মানের তুলনায় দাম অনেক বেশি। সরকার এ অবস্থার পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ এবং গ্রাহকের স্বার্থে যৌক্তিক পদক্ষেপ নেবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল