ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
রাত ৯ টায় পর ঈদের তারিখ ঘোষণা করবে সৌদি আরব
পবিত্র শাওয়াল মাস ও ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। শনিবার (২৯ মার্চ) দেশটির সাধারণ মানুষকে ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক মাধ্যমে একটি পোস্ট প্রকাশ করেছে, যেখানে চাঁদ দেখার জন্য উন্মুক্ত স্থানে অত্যাধুনিক যন্ত্র সাজানো দেখা যাচ্ছে।
তাদের প্রকাশিত পোস্টে বলা হয়েছে, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে মক্কা সময় সন্ধ্যা ৬টায়। এর মানে হল, সৌদি আরবে চাঁদ দেখা গেছে কি না তা বাংলাদেশ সময় রাত ৯টায় জানা যাবে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ২৯ মার্চ (২৯ রমজান) আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদ সূর্যের সংযোগ ঘটবে, যা খালি চোখে, টেলিস্কোপে কিংবা অন্য কোনো উপায়েও দেখা সম্ভব হবে না।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, যে-সব দেশ শুধুমাত্র চাঁদ দেখেই ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেসব দেশে এবারের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে।
এর মানে হচ্ছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ইসলামিক বিশ্বের দেশগুলোতে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে। এর আগে ২০ মার্চ, আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ তথ্য জানিয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল