ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
জামায়াতে ইসলাম নিয়ে মিজানুর রহমান আজহারির মন্তব্য ইন্টারনেটে ভাইরাল, বেরিয়ে এলো আসল তথ্য
আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারির নামে একটি মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড আকারে প্রচার করা হয়েছে। সেখানে ‘জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে’ মন্তব্যটি আজহারির বলে দাবি করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার বাংলাদেশ বলছে, এমন কোনো মন্তব্য মিজানুর রহমান আজহারি করেননি।
রিউমর স্ক্যানার বাংলাদেশ বলছে, ‘জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে’ শীর্ষক কোনো মন্তব্য মিজানুর রহমান আজহারি করেননি।
প্রকৃতপক্ষে গত ৩ জানুয়ারি জামায়াতের এক কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এমন মন্তব্য করেছেন।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। তা ছাড়া উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামেরও উল্লেখ পাওয়া যায়নি। সাধারণত কোনো গণমাধ্যম কোনো ফটোকার্ড প্রকাশ করে থাকলে, প্রচারিত ফটোকার্ডে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি থাকে।
তবে প্রচারিত উক্ত ফটোকার্ডটিতে এমন কোনো গণমাধ্যমের নাম বা লোগোর উল্লেখ পাওয়া যায়নি, যা থেকে ধারণা করা যায় যে আলোচিত ফটোকার্ডটি গণমাধ্যমে প্রচার করা হয়নি।
পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
মিজানুর রহমান আজহারি তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে নানা তথ্য, মতামত জানিয়ে থাকেন। তবে মিজানুর রহমান আজহারির ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।
তবে গত ৪ জানুয়ারি মূলধারার গণমাধ্যম সময় টিভি এর ওয়েবসাইটে জামায়াত ক্ষমতা পেলে দেশ আমূল পরিবর্তন হবে : সেলিম উদ্দিন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের এমন বক্তব্য খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে জানা যায়, ৩ জানুয়ারি বিকেলে রাজধানীর গেলারটেক ঈদগাহ মাঠে দারুস সালাম থানা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘জামায়াত ক্ষমতা পেলে ৫ বছরে দেশ আমূল পরিবর্তন হয়ে যাবে। সমাজে কোনো চোর, ডাকাত, টেন্ডারবাজ থাকবে না। সবাই রাষ্ট্র ও সমাজ গঠনের কাজে নিয়োজিত থাকবে।’
এ ছাড়া গত ৪ জানুয়ারি দৈনিক জনকণ্ঠর ওয়েবসাইটে ‘জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে’ শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।অর্থাৎ ড. মিজানুর রহমান আজহারি জামায়াত ইসলামীর ক্ষমতায় যাওয়া নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। সুতরাং জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে শীর্ষক মন্তব্যটি মিজানুর রহমান আজহারি করেছেন বলে ইন্টারনেটে প্রচারিত দাবিটি মিথ্যা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের