ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
অবশেষে পাওয়া গেলো উপদেষ্টা আসিফ মাহমুদের.............
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায়। তবে তার আইডিটি আগের মতো ভেরিফায়েড (ব্লু টিক) দেখা যায়নি।
বুধবার বিকেল থেকে আসিফ মাহমুদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছিল না।
আসিফ মাহমুদের ফেসবুক আইডি ফিরলেও হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অন্যদের আইডি এখনো খুঁজে পাওয়া যায়নি। এই আইডি ছাড়াও আসিফ মাহমুদের ভেরিফায়েড একটি ফেসবুক পেজ রয়েছে। সেটি সারাক্ষণ সচল ছিল। ফিরে পাওয়া আইডিতে সর্বশেষ মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুর ১২টা ২৬ মিনিটে স্ট্যাটাস পাওয়া গেছে।
সেখানে তিনি লিখেছেন, ‘২০২৪ ফ্যাসিবাদের পতনের বছর, হাজারো শহীদের আত্মত্যাগের বছর, আমার জীবনের শ্রেষ্ঠ বছর। ২৪ নেমে আসুক বারবার।’
আইডি খুঁজে না পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, অনলাইন অ্যাকটিভিস্ট সাইদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েমসহ অনেকে।
জানা যায়, হ্যাকার গ্রুপ কর্তৃক আইডি ডিজেবলের শঙ্কা থেকে সতর্কতাস্বরূপ তারা আইডিগুলো ডিঅ্যাক্টিভেট করে রেখেছে।
এরই মধ্যে Crack Platoon-Bangladesh Cyberforce নামে একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে।’ পেজে বলা হয়, স্বাধীনতাবিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে সাইদ আব্দুল্লাহর পেজটি ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের