ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
নিজের বড় ছেলেকে স্মরণ করে মেহজাবীনের আবেগময় পোস্ট
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য কাজ ‘বড় ছেলে’ টেলিফিল্মের ৭ বছর পূর্তি উপলক্ষে আবেগময় পোস্ট দিয়েছেন। নাটকটির মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করা মেহজাবীন সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিশেষ দিনে ভক্তদের প্রতি তার কৃতজ্ঞতা জানিয়েছেন।
মেহজাবীন লিখেছেন, “‘বড় ছেলে’ মুক্তি পেয়েছে ৭ বছর হয়ে গেল, এখনও আমি ভক্তদের কাছ থেকে আগের মতোই ভালোবাসা পাচ্ছি।”
অভিনেত্রী আরো বলেন, “এই নাটকটি আমার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিয়েছে। এরপর থেকে আমাকে কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার কাছে আমি চিরকাল কৃতজ্ঞ যে তিনি আমাকে এত সুন্দর একটি উপহার দিয়েছেন।”
নাটকটির প্রতি ভক্তদের ভালোবাসা ও আবেগও পোস্টে উঠে এসেছে। মারুফ আহমেদ নামে এক ভক্ত মন্তব্য করেছেন, “আমি তখন ইন্টার ফাস্ট ইয়ারে পড়ি। ২০১৭ সালে এই নাটক দেখার পর প্রতিবারই চোখে পানি চলে আসত, ইমোশন ধরে রাখতে পারিনি।”
অন্য এক ভক্ত সাব্বির জানিয়েছেন, “‘বড় ছেলে’ নাটক দেখার পর আমি নাটক দেখা শুরু করেছি।” রাতুলের মন্তব্য, “এই নাটকটা আমার খুবই ভালো লাগে।”
উল্লেখযোগ্য যে, ‘বড় ছেলে’ টেলিফিল্মে অপূর্ব অভিনয় করেছেন মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদের চরিত্রে, যিনি তার বাবার অবসর নেওয়ার পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন। মেহজাবীন অভিনয় করেছেন বড়লোকের মেয়ে রিয়া চরিত্রে, যে বিয়ের জন্য কোনো অজুহাতও দেখাতে পারে না। নাটকটি রাশেদের চাকরি না পাওয়ার বাস্তবতা ও পরিবারের সমস্যা নিয়ে একটি চমৎকার গল্প তুলে ধরেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী : বিশ্বকাপের ফাইনালে খেলবে যে ২ দল
- ব্রাজিল ম্যাচ জিতলেও পুড়লো কপাল, পেলো বড় দু:সংবাদ
- মোবাইলেব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- বিশ্বকাপ জয়ী দলের নাম ভবিষ্যবাণী করলো অপটা
- সুপার কম্পিউারের ভবিষ্যবাণী : ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের ফলাফল ঘোষণা
- চরম দু:সংবাদ : বিশ্বকাপ চলাকালেই একটি দেশকে নিষিদ্ধ ঘোষণা করলো ফিফা
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, জানুন বিস্তারিত
- ব্রাজিলের নকআউট ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা, জানুন বিস্তারিত
- শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ৫৫ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- গোল দিলো জাপান, মোবাইলে ব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- সুপার কম্পিউারের ভবিষ্যবাণী : আর্জেন্টিনা বনাম কেপ ভার্ডে ম্যাচের ফলাফল ঘোষণা
- মোবাইলে আর্জেন্টিনা বনামজর্ডান ম্যাচটি: সরাসরি দেখুন এখানে (Live)
- কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, গবেষকের ভবিষ্যদ্বাণী