ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিসিবির মেইলের উত্তর দিয়েছে আইসিসি
মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বিসিসিআইয়ের নির্দেশে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ ক্রিকেটে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রভাব গিয়ে পড়েছে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপেও। নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছিল—ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে তারা অনিচ্ছুক। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদনও জানানো হয়।
প্রথমদিকে ক্রিকেট মহলে গুঞ্জন ছড়ায়, আইসিসি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে। কিন্তু পরে ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের বাইরে ম্যাচ খেলার আবেদন নাকচ করেছে আইসিসি। এমনকি বাংলাদেশকে জানানো হয়েছে—ভারতে গিয়ে খেলতে হবে, নইলে পয়েন্ট হারানোর ঝুঁকি নিতে হবে।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, পরিস্থিতি এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গতকাল রাতে আইসিসি আনুষ্ঠানিকভাবে বিসিবির পাঠানো মেইলের জবাব দিয়েছে। সেই মেইলে সরাসরি কোনো সিদ্ধান্ত না জানিয়ে বরং বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা ও তথ্য চাওয়া হয়েছে।
বিসিবির এক পরিচালক জানান, আইসিসি নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আরও স্পষ্টভাবে জানতে আগ্রহ দেখিয়েছে। কোন কোন কারণে বাংলাদেশ দল ঝুঁকি অনুভব করছে, তার বিস্তারিত তুলে ধরতে বলা হয়েছে। বিসিবি আজই আইসিসির কাছে পূর্ণাঙ্গ ব্যাখ্যাসহ ফিরতি মেইল পাঠাবে বলে জানিয়েছেন তিনি।
বিশ্লেষকদের মতে, আইসিসির এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে—তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিসিবির ব্যাখ্যার ওপর নির্ভর করেই বাংলাদেশের ম্যাচ ভেন্যু নিয়ে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে। ফলে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে, সে প্রশ্ন এখনো খোলা রইল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?