ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন রাশমিকা মন্দানা
দক্ষিণী সুপারস্টার রাশমিকা মন্দানাকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিয়ে ও বাগদান নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। কয়েক মাস আগে তার হাতে আংটি পরা একটি ছবি প্রকাশ পেলে ভক্তদের সন্দেহ আরও বেড়ে যায়। অনেকেই ধরে নেন—অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে তার বাগদান ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে এতদিন চুপ থাকা রাশমিকা এবার প্রথমবারের মতো বিষয়টি নিয়ে মুখ খুললেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের প্রশ্ন সরাসরি করা হলে রাশমিকা বলেন,“বিয়ের গুঞ্জন নিয়ে আমি এখনই ‘হ্যাঁ’ বা ‘না’—কিছুই বলতে চাই না। যখন সঠিক সময় আসবে, তখনই সবাইকে জানাব।”অর্থাৎ ব্যক্তিগত জীবন নিয়ে তিনি এখনো প্রকাশ্যে কিছু বলতে রাজি নন।
এর আগে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়—চলতি বছরের অক্টোবরে হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাশমিকা–বিজয়ের বাগদান সম্পন্ন হয়েছে। এমনকি বিজয়ের টিমের একজন সদস্যও নাকি বিষয়টি নিশ্চিত করেছিলেন।
অন্যদিকে আরেকটি সূত্র জানিয়েছে, দুই পরিবার নাকি ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের উদয়পুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)