ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ, যা বলছে ভারতীয় গণমাধ্যম
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের জেরে বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য সম্প্রচার বন্ধ করেছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
এই সিদ্ধান্তের পরপরই বিষয়টি নিয়ে সরব হয়েছে ভারতীয় গণমাধ্যম। দেশটির একাধিক প্রভাবশালী সংবাদমাধ্যম ফলাও করে খবরটি প্রকাশ করেছে।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে—“বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার! ‘জনস্বার্থে’ অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত ইউনূস সরকারের।”
সংবাদ প্রতিদিন লিখেছে—“মুস্তাফিজুরের বদলা! বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার, কূটনীতির বাইশ গজে ঢাকা–দিল্লির লড়াই।”
নিউজ ১৮ বাংলা তাদের প্রতিবেদনে বলেছে—“এবার বাংলাদেশে ব্যান আইপিএল! সম্প্রচারে জারি নিষেধাজ্ঞা, চরমে উঠল মুস্তাফিজ বিতর্ক।”
এছাড়া এবিপি আনন্দ শিরোনাম করেছে—“মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার।”
আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস লিখেছে—“বাংলাদেশি মুস্তাফিজ আইপিএল থেকে বাদ পড়ার দুই দিনের মধ্যেই বড় সিদ্ধান্ত ইউনুস সরকারের।”
তথ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়—
“ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠিতব্য আইপিএলে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে।
এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এটি বাংলাদেশের জনগণকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। এমতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।”
বিসিবির অবস্থান
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরও কঠোর অবস্থান নিয়েছে। বোর্ড জানিয়েছে, ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ যাবে না এবং এ বিষয়ে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
এই সিদ্ধান্তে বাংলাদেশ-ভারত ক্রিকেট ও কূটনৈতিক সম্পর্ক নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)