ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কবে হতে পারে সৌদি আরবে ঈদ
আজ জানা যাবে আগামীকাল সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে কি না। তবে জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সৌদি আরব এবং প্রতিবেশী দেশগুলো আগামী বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করতে পারে।
তাদের হিসাব অনুযায়ী, এ বছর পবিত্র রমজান মাস ৩০ দিনের হতে পারে। তাই আগামী বুধবার (১০ এপ্রিল) সৌদি আরবসহ প্রতিবেশী দেশগুলোতে ঈদ।
চান্দ্র মাস সাধারণত ২৯ বা ৩০ দিন দীর্ঘ হয়। তাই ঈদের তারিখ জানার জন্য মুসলমানদের ২৯ শে রমজানের রোজা ভেঙে সন্ধ্যার আকাশে চাঁদ দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোতে আজ সোমবার (৮ এপ্রিল) ২৯ রমজান শেষ হচ্ছে। এ কারণে রোজা ভেঙে ঈদের চাঁদ দেখার জন্য পশ্চিম আকাশের দিকে চোখ রাখবে এসব দেশের বাসিন্দারা। চাঁদ দেখা গেলে সেসব দেশে আগামীকাল মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে। অর্ধচন্দ্র দেখা না গেলে মঙ্গলবার রোজা রাখেন। বুধবার ঈদ হবে।
বাংলাদেশসহ অন্য দেশগুলো নিজস্ব পন্থায় চাঁদ দেখে ঈদের তারিখ ঘোষণা করে থাকে। চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট দেশের রেডিও–টিভিতে তা প্রচার করা হয়। ঘোষণা করা হয় মসজিদে।
ঈদের দিন সকালে জামাতে ছয় তাকবিরের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন মুসলিমরা। সাধারণত খোলামাঠ-ঈদগাহ বা মসজিদে এ নামাজ আদায় করা হয়। ঈদের নামাজ শেষে কোলাকুলি করেন সবাই।
উল্লেখ্য, হিজরি বর্ষপঞ্জিতে রমজান মাসের পর শুরু হয় পবিত্র শাওয়াল মাস। বর্ষপঞ্জির দশম মাস এটি। এক মাসের সিয়াম সাধনার পর পশ্চিম আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদ উৎসবে মেতে ওঠেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল