ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কবে সৌদিতে ঈদ হতে পারে
শেষ হয়ে আসছে রমজান মাস। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতরের প্রস্তুতি নিতে শুরু হয়েছে। সেই সঙ্গে চলছে ঈদের চাঁদ দেখার তোড়জোড়। কারণ কবে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। সৌদি আরবে ঈদ কবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দেশটিতে এরই মধ্যে মুসলমানদের ঈদের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে। খালি চোখে হোক আর দূরবীনের মাধ্যমেই হোক, চাঁদ দেখতে সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করেছে সৌদি সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে কেউ চাঁদ দেখলে তাকে কাছের আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ করেছে। সোমবার সৌদিতে পবিত্র রমজান মাসের ২৯ তারিখ। ঐদিন শাওয়ালের চাঁদ দেখা গেলে পরদিন মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদ উদযাপিত হবে।
ঐদিন চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ হবে এবং বুধবার (১০ এপ্রিল) ঈদ উদযাপিত হবে। সৌদি আরবে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায়। ১১ মার্চ থেকে শুরু হয় রোজা। গত বছর সৌদিতে রমজান মাস ২৯ দিনের হয়েছিল অর্থাৎ ২৯টি রোজা হয়েছিল। তবে বিশ্বের আরো কিছু দেশে ৩০ রোজা হয়েছিল।
ইসলামের সূতিকাগার সৌদিতে চাঁদ দেখা নিয়ে বেশ আগ্রহী বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা; বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুসলমানরা। কারণ সৌদিতে চাঁদ দেখা গেলে তারা অনেকটা নিশ্চিত হয়ে যান যে, পরদিন তাদের দেশেও ঈদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল