ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ ০৫/০৪/২০২৩ তারিখ, দেখে নিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম
সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকা। এখন থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
জুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্নের নতুন দাম নির্ধারণ করেছে, যা এখন থেকে কার্যকর হবে।
সপ্তাহ না ঘুরতেই সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছালো স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে সব ধরনের স্বর্ণের দাম। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৮০৭ টাকা থেকে ২ হাজার ৬৮৩ টাকা পর্যন্ত।
নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৪২৯ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ১৭১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৪৫৮ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮০৭ টাকা বাড়িয়ে ৬৩ হাজার ৬৮৫ টাকা করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ১ হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।
এর আগে, চলতি বছর প্রথমবার সোনার দাম বাড়ানো হয় ৮ জানুয়ারি। সে সময় সব থেকে ভালো মানের এক ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৭৪৬ টাকা করা হয়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৯২৪ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ২৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ৬১ হাজার ৮৭৮ টাকা করা হয়। আজ পর্যন্ত এ দামেই স্বর্ণ বিক্রি হয়েছে।
তার আগে গত বছরের ৩০ ও ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ফলে দুই মাসের ব্যবধানে দেশের বাজারে ছয় দফা স্বর্ণের দাম বাড়লো। এতে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে দামি এই ধাতুটির দাম।
এছাড়া জেনে নিন কলকাতার বাজারে সোনার দামঃ
ফের নতুন দিন কিন্তু মধ্যবিত্তের জবন্য অত্যন্ত জরুরি খবর কেননা সোনার দামে বিশাল পরিবর্তন হয়েছে ৷ কলকাতায় ২২ ও ২৪ ক্যারাট সোনার দামে রীতিমত পরিবর্তন এসেছে ৷ প্রতি গ্রামে রেকর্ড সৃষ্টি করেছে সোনার দাম ৷ কেননা সোনার দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ৷
কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৫,৬২৫ টাকা (গতকালের থেকে বেড়েছে ৯৫ টাকা) ৷ ৮ গ্রামের দাম ৪৫,০০০ টাকা (গতকালের থেকে বেড়েছে ৭৬০ টাকা) ৷ ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৫৬,২৫০ টাকা (গতকালের থেকে বেড়েছে ৯৫০ টাকা), ১০০ গ্রামের দাম ৫,৬২,৫০০ টাকা (গতকালের থেকে বেড়েছে ৯,৫০০ টাকা) ৷
২২ ক্যারাট সোনার সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে ২৪ ক্যারাট সোনারও ৷ শহর কলকাতায় এবার দেখে নেওয়া যাক ২৪ ক্যারাট সোনার দর একনজরে ৷ ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৬,১৩৬ টাকা (গতকালের থেকে বেড়েছে ১০৩ টাকা), ৮ গ্রামের দাম ৪৯,০৮৮ টাকা (গতকালের থেকে বেড়েছে ৮২৪ টাকা) ৷ প্রতীকী ছবি ৷
১০ গ্রামের দাম ৬১,৩৬০ টাকা (গতকালের থেকে বেড়েছে ৭৬০ টাকা ১,০৩০ টাকা), ১০০ গ্রামের দাম ৬,১৩,৬০০ টাকা (গতকালের থেকে বেড়েছে ১০,৩০০ টাকা) ৷ সব মিলিয়ে মধ্যবিত্তের জন্য অন্যতম চাপের দিন কেননা সোনার দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে ৷
২২ ও ২৪ ক্যারাট সোনার দাম ১, ৮, ১০ ও ১০০ গ্রামে মোট ২৩ হাজার টাকারও বেশি বেড়েছে ৷ উপরোক্ত সোনার দামের সঙ্গে কোনও শুল্ক অর্থাৎ জিএসটি, টিসিএস বা অন্য কিছু ধরা নেই ৷
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ