ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ
নেপাল জাতীয় দলকে আমন্ত্রণ করে তিন ম্যাচের সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশ রাগবি ফেডারেশন। প্রথম দুই ম্যাচ জিতে ঐতিহাসিক সিরিজটাও জেতা হয়ে গেলো বাংলাদেশের।
বনানী আর্মি স্টেডিয়ামে সকালে রাগবি সিরিজ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া রাগবির সভাপতি কায়েস আব্দুলাহ আল ধালাই এবং নেপাল অলিম্পিক কমিটির মহাসচিব নিলান্দধা রাজ শ্রেষ্ঠা।
সকালে সিরিজ উদ্বোধনের পর প্রথম ম্যাচে বাংলাদেশ ২০-০ পয়েন্টে উড়িয়ে দিয়েছে নেপালকে। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নাদিম মাহমুদ সর্বোচ্চ ১০ পয়েন্ট, আনোয়ার ৫ ও সোহেল আহমেদ ৫ পয়েন্ট করে অর্জন করেন।
বিকেলে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ রাগবি সেভেনস দল ১৯-০ পয়েন্টে নেপাল রাগবি দলকে পরাজিত করে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয়। প্রথমার্ধে বাংলাদেশ রাগবি দল ১২-০ পয়েন্টে এগিয়ে ছিল।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নাদিম মাহমুদ সর্বোচ্চ ৭ পয়েন্ট, আনোয়ার ও ওবায়দুল ৫ পয়েন্ট করে অর্জন করেন।
বুধবার বিকেল ৪টায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE